আর সংস্কৃতি হলো কোন জনগোষ্ঠির আচার-
আচরণ,জীবনপ্রনালী বৈশিষ্ট ও সভ্যতা।অর্থাৎ আমরা যা সম্পাদন করি তাই তা আমাদের সংস্কৃতি। সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার তার মতে আমরা যা তাই আমাদের সংস্কৃতি তিনি আরো বলেন আমরা যা ব্যবহার করি য়াই সভ্যতা।
মারমারা পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা অথিতিপরায়ন হয় । পোশাক পরিচ্ছেদে মেয়েরা নিচে অংশে থাবুইং পরিধান করে আর উপরে অংশে রাংজি (সকল কাপড়কে বোঝায়) পরিধান করে। আর ছেলেরা নিচে অংশে লুঙ্গী পরে আর উপরে অংশে রাংজি (সকল শার্টকে বোঝায়) পরিধান করা হয় ।মারমাদের নিজস্ব ভাষা আছে কিন্তু লেখার ক্ষেত্রে তারা বার্মীজ ভাষা ব্যবহার করা হয় । মারমারা মূলত বৌদ্ধধর্মালম্বী ।মারমাদের অনেক গোত্র রয়েছে তাদের মধ্যে প্রধান দুটি গোত্র হলো প্লেংসা ও রিগিসা। মারমা সমাজে পিতৃতান্ত্রিক প্রথা প্রচলিত । তাদের অর্থনীতি কৃষিভিত্তিক জুম চাষ ও সাধারণ কৃষিকাজ উভয় পদ্ধতিই তাদের প্রচলিত আছে । তারা অতি সহজসরল হয়ে থাকে ।মারমা ভাষায় গ্রামকে রোয়া বা পৌচু বলামহয় এবং গ্রামের প্রধানকে রোয়াজা বলা হয় । মারমারা দুটি সার্কেলে বিভক্ত একটি হচ্ছে মং সার্কেল অপরটি হচ্ছে বোমাং সার্কেল ।

0 Comments