কিভাবে সফল হবেন 

চলার পথে মাঝে মাঝেও পিছনে ও সামনে দিকে তাকিয়ে দেখতে হয় । আপনি ছুটে চলছেন সামনে সাফল্যের আশায় এমন কিছু লোক থাকতে পারে আপনাকে আশে পাশে তারা আপনাকে সহ্য করতে পারেননা কখনো তাই আপনাকে ক্ষতি করার জন্য আপনার পিছু নিচ্ছে না কেউ তা দেখা প্রয়োজন । আবার সামনে চলার সময় আপনার সামনে কিছু থাকতে পারে সে টা ভালো হোক আর খারাপ হোক খারাপ হলেও চলার পথ যেন থেমে না যায় । খারাপ জিনিসের সাথে মুখোমুখী না হয়ে এড়িয়ে চলতে হবে । তাই আমাদের জীবনের কিছু করতে হলে অতিসতর্কতার সাথে করতে হবে । আপনার শত্রু সর্বদা আপনাকে অনিষ্ট করতে চাইবে সেটা পিছন থেকে হোক বা সামনে থেকে হোক আপনাকে ক্ষতি করে তবেই ছাড়বে। এক্ষেত্রে আপনার সতর্কতাই আপনার রক্ষক । আমরা সব সময় বলি যে সাবধানের মার নেই তাই আপনাকে সর্বদা সাবধান থাকতে হবে । আপনার লক্ষ্যস্থল ঠিক রেখে আপনাকে সামনে এগোটে হবে । সামনে অনেক কিছু মুখোমুখী হবে এতে হতাস হলে চলবে না আপনি সামনে যতো এগোটে থাকবে সেখানে প্রতিটা স্টেপে বা ধাপে আপনাকে ধর্য্যের পরীক্ষা দিতে হবে তবেই জীবনের সফলতা বলে কিছু অর্জন করতে পারবেন । দিনের পর দিন ,রাতের পর রাত যতটা পারো ততটা নিজেকে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে অবশ্যই প্রচলিত একটি বাক্য আছে "পরিশ্রম সুভাগ্যের প্রসুতি " একথা মাথায় রেখে কাজ করোন । মাঝে মাঝে ব্যর্থতা নিয়েও ভাবতে হবে কেন ব্যর্থ হলেন সেটা খুজে বের করোন এর সমাধান পেলে নিশ্চয় আপনার পথ অনেক সহজ হবে । অতীত ও ভবিষ্যত নিয়ে থাকবেন না বর্তমান নিয়ে থাকুন । অতীতের ব্যর্থতা শিক্ষা নিয়ে ভবিষ্যতের স্বপ্নের লক্ষ্যস্থল পৌছবেন যদি বর্তমানে সঠিক ভাবে কাজ করেন । কিছু করার আগে বার বার ভাবা উচিৎ কাজটা করা ঠিক কিনা ? জীবনে কখনো নিজের জন্য ভালো আর অন্যের জন্য খারাপ এমন কিছু করবেন না যা করবেন উভয়ের জন্য মঙ্গল হয় ,ভালো হয় , উপকার হয় এমন কিছু করবেন । কখনো অন্যের কথায় বিশ্বাস করে কিছু করতে যাবেন না বা সিদ্ধান্ত গ্রহন করবেন না । যা করবেন নিজের জ্ঞানের দ্বারা ভালো-মন্দ বিচার বিভেচনা করে করতে হবে ।