তেইংছংমুং লা (নভেম্বর _ডিসেম্বর)
বুদ্ধাব্দ 2564
মগাব্দ ১৩৮২
হাল্কা শীত, প্রকৃতি জানিয়ে দিচ্ছে যে শীতের আগমনের বার্তা। বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষ হয়েছে মাত্র কয়েক দিন আগে চলছে ভিবিন্ন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান আর এই তেইংছংমুং মাস জুড়ে থাকছে তেইংছংমুং ছিমি (প্রদিপ পূজা) সময়টাই বুদ্ধর্ধমালম্বীদের পুণ্য সঞ্চয় করার সুর্বণ সুযোগ। তাবতিংস স্বর্গে চুলা মুনি জিদি অর্থাৎ বুদ্ধের কেশ ধাতু আর ব্রহ্মলোকের দুস্স জিদির উদ্দেশ্যে প্রদিপ পূজা করা হয়।
এই মাসে চারটি উপোসথ দিবসের তালিকা নিম্নে দেওয়া হলো।
1)২২ শে নভেম্বর ২০২০ ইং,রবিবার অষ্টমী এই মাসের প্রথম উপোসথ হবে।
২)২৯ নভেম্বর ২০২০ ইং,রবিবার পূর্ণিমা (লাব্রে সিদাং) এই মাসের দ্বিতীয় উপোসথ হবে।
৩)৭ই ডিসেম্বর ২০২০ ইং,সোমবার অষ্টমী এই মাসের তৃতীয় উপোসথ হবে এবং
৪)১৪ই ডিসেম্বর ২০২০ ইং,সোমবার অমাবস্যা এই মাসের শেষ উপোসথ হবে।
এই মাসে কোথাও যাবো ভাবছেন? বা কিছু শুরু করতে যাচ্ছেন? তাহলে দেখেনিন কোন কোন দিন শুভ আর কোন কোন দিন অশুভ।
দিন গুলো শুভ
১) ১৫ ই নভেম্বর ররিবার (তেইংছংমুং লাছেং তই রাক) রাক রাজা অর্থাৎ দিনটি শুভ।
২)২২ শে নভেম্বর রবিবার (তেইংছংমুং লাছেং সই রাক) রাক রাজা অর্থাৎ দিনটি শুভ।
৩)২৯ নভেম্বর রবিবার (তেইংছংমুং লাছেং তইছি ঙা রাক) রাক রাজা অর্থাৎ দিনটি শুভ।
৪ )৬ই ডিসেম্বর রবিবার (তেইংছংমুং লাছু খনই রাক) রাক রাজা অর্থাৎ দিনটি শুভ।
5)১৩ই ডিসেম্বর রবিবার (তেইংছংমুং লাছেং তই রাক) রাক রাজা অর্থাৎ দিনটি শুভ।
দিন গুলো অশুভ
১)১৭ই নভেম্বর মঙ্গলবার (তেইংছংমুং লাছেং সুং রাক) প্রাস্সদা অর্থাৎ দিনটি অশুভ।
২)২৪ শে নভেম্বর মঙ্গলবার (তেইংছংমুং লাছেং ছিই রাক) প্রাস্সাদা অর্থাৎ দিনটি অশুভ।
৩)১লা ডিসেম্বর মঙ্গলবার (তেইংছংমুং লাছু হ্নই রাক) প্রাস্সাদা অর্থাৎ দিনটি অশুভ।
৪) ৮ই ডিসেম্বর মঙ্গলবার (তেইংছংমুং লাছু কো রাক) প্রাস্সাদা অর্থাৎ দিনটি অশুভ।
সকাল শুভ _বিকাল অশুভ
১)১৮ ই নভেম্বর লাছু লি রাক। রাক রাজা ঞা প্রস্সাদা।
২)২৫ শে নভেম্বর লাছেং তই ছি তই রাক । রাক রাজা ঞা প্রস্সাদা।
৩)২রা ডিসেম্বর লাছু সুং রাক। রাক রাজা ঞা প্রস্সাদা।
৪)৯ই ডিসেম্বর লাছু ছি রাক। রাক রাজা ঞা প্রস্সাদা।

0 Comments