পঞ্চ বুদ্ধের বন্দনা করার কারণ 

আমাদের এই কল্পের নাম ভদ্দ বা  ভদ্র কল্প । এই কল্পে ইতিমধ্য ককোসান্ধ বুদ্ধ,কোণাগমণ বুদ্ধ,কাস্যপ বুদ্ধ ও গৌতম বুদ্ধ নামে চার সম্যকসম্বুদ্ধ আবির্ভুত হয়ে গেছেন । বর্তমানে গৌতম বুদ্ধের শাসনামল চলছে ।গৌতম বুদ্ধের পাঁচ হাজার শাসনায়োতে বর্তমানে আড়াইহাজার চলছে  আর আগামী আড়াইহাজার মধ্যে গৌতম বুদ্ধের শাসনায়ো শেষ হবে এর পর কোনো এক সুনির্দিষ্ট সময়ে  আর্যমিত্র নামে এক সম্যকসম্বুদ্ধ  এই ভদ্রকল্পে আভির্ভূত হবেন ।  

এভাবে এই ভদ্রকল্পে মোট পাঁচ বা পঞ্চবুদ্ধ  আবির্ভূত হবেন । সেই কারণে দীক্ষিত শিষ্যরা এই ভদ্রকল্পের সত্ব বিধায় সাধারণত এই পঞ্চ বুদ্ধকে স্মরণ ও বন্দনা করে থাকেন । তবে যে কেহ অষ্টবিংশতি বুদ্ধ বা সমুদ্রতীরস্থ বালুরাজির ন্যায় অসংখ্যেয় আবির্ভূত বুদ্ধের স্মরণ বা বন্দনা করতে পারেন । 

আগামীতে আর্যমিত্র সহ দশ সম্যক সম্বুদ্ধ এই লোকভুমিতে আবির্ভূত হবেন । আরো পাঁচশত জন বোধিসত্ত্ব পারমি পূরণ করতেছে এখন ।